প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, অক্ষয় তৃতীয়ায় রবিবার খুলবে গঙ্গোত্রী মন্দির
গঙ্গোত্রী, ১৮ এপ্রিল (হি.স.): পুণ্যার্থীদের জন্য রবিবার থেকে খুলে যাচ্ছে গঙ্গোত্রী মন্দির। ইতিমধ্যেই ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গংগোত্রী মন্দির। প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। অক্ষয় তৃতীয়ার দিন রবিবার থেকে ভক্তদের জন্য গঙ্গোত্রী ধামের দ্বার আ
প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, অক্ষয় তৃতীয়ায় রবিবার খুলবে গঙ্গোত্রী মন্দির


গঙ্গোত্রী, ১৮ এপ্রিল (হি.স.): পুণ্যার্থীদের জন্য রবিবার থেকে খুলে যাচ্ছে গঙ্গোত্রী মন্দির। ইতিমধ্যেই ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গংগোত্রী মন্দির। প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। অক্ষয় তৃতীয়ার দিন রবিবার থেকে ভক্তদের জন্য গঙ্গোত্রী ধামের দ্বার আনুষ্ঠানিকভাবে খুলে যাবে, ওই দিনই যমুনোত্রী মন্দিরও খুলে যাবে। এরই সঙ্গে সঙ্গে এই বছরের চারধাম যাত্রাও শুরু হবে।

গঙ্গোত্রী ধামের পুরোহিত অশোক সেমওয়াল বলেন, মা গঙ্গার জন্য প্রার্থনা ও আচার-অনুষ্ঠান সহ আনুষ্ঠানিক যাত্রা প্রক্রিয়া শনিবার সকাল ৮:৩০ মিনিটে এখানে শুরু হয়ে গেছে; ইতিমধ্যে, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তীর্থস্থানে আসতে শুরু করেছেন। সেনাবাহিনীর ব্যান্ডও এসে গেছে এবং সমগ্র অনুষ্ঠান মহা আনন্দ ও উল্লাসের সঙ্গে শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande