

হরিদ্বার, ১৮ এপ্রিল (হি.স.): ভারতীয় শিক্ষা বোর্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ শ্রেণির জাতীয় স্তরের পরীক্ষার ফল প্রকাশ করেছে।
শনিবার বোর্ডের কার্যনির্বাহী সভাপতি এন.পি. সিং জানান, দশম শ্রেণিতে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করেছে অসমের আচার্যকুলম কুমারিকাতা বিদ্যালয়ের ছাত্রী অশ্মিতা বাসনেট (৪৮৫/৫০০, ৯৭%)। দ্বাদশ শ্রেণিতে প্রথম হয়েছে তেহরি গড়ওয়ালের পতঞ্জলি গুরুকুলমের ছাত্রী মল্লিকা দাস (৪৮১/৫০০, ৯৬.২০%)।
দশম শ্রেণিতে দ্বিতীয় হয়েছে অসমের চিরাংয়ের প্রিয়ম চক্রবর্তী (৪৬৩/৫০০) এবং তৃতীয় স্থান অধিকার করেছে পতঞ্জলি গুরুকুলমের এঞ্জেল (৪৬২/৫০০)। অন্যদিকে, দ্বাদশ শ্রেণিতে দ্বিতীয় হয়েছে হরিদ্বারের প্রিয়া (৪৭৪/৫০০) এবং তৃতীয় স্থানে রয়েছে অংশিকা চৌহান (৪৭৩/৫০০)।
বোর্ড সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে। পরীক্ষার্থীরা ডিজিলকারের মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, যোগগুরু স্বামী রামদেব ও আচার্য বালকৃষ্ণের উদ্যোগে গঠিত ভারতীয় শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পতঞ্জলি গুরুকুলম সহ একাধিক বিদ্যালয় পরিচালিত হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য