মণিপুরের জাতীয় সড়কে সন্দেহভাজন জঙ্গি-হামলা, হত দুই নাগরিক
ইমফল, ১৮ এপ্রিল (হি.স.) : মণিপুরে ২০২ নম্বর জাতীয় সড়কে সন্দেহভাজন কুকি জঙ্গি-হামলায় তাংখুল নাগা সম্প্রদায়ের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতদের উখরুল জেলার অন্তর্গত তাশার গ্রামের বাসিন্দা এসডব্লিউ চিনাওশাং এবং একই জেলার ইয়ারুইঙ্গাম ভাশুম বলে পর
মণিপুরে জঙ্গি-হামলা, হত দুই নাগরিক


ইমফল, ১৮ এপ্রিল (হি.স.) : মণিপুরে ২০২ নম্বর জাতীয় সড়কে সন্দেহভাজন কুকি জঙ্গি-হামলায় তাংখুল নাগা সম্প্রদায়ের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতদের উখরুল জেলার অন্তর্গত তাশার গ্রামের বাসিন্দা এসডব্লিউ চিনাওশাং এবং একই জেলার ইয়ারুইঙ্গাম ভাশুম বলে পরিচয় পাওয়া গেছে। জান গেছে, নিহতদের মধ্যে একজন প্রাক্তন সেনাকর্মী ছিলেন।

রাজ্য পুলিশের এক আধিকারিক সূত্রে জানা গেছে, ঘটনা আজ শনিবার বেলা ২টা ৩৫ মিনিট নাগাদ ইমফল-উখরুল ২০২ নম্বর জাতীয় সড়কে টিএম কাসোম গ্রামের কাছে ঘটেছে। চার চাকার দুটি পৃথক গাড়িতে করে তাঁরা ইমফল থেকে উখরুলে তাঁদের বাড়ি যাচ্ছিলেন। কিন্তু টিএম কাসোম গ্রামের কাছে অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা গাড়িগুলিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি-হামলায় আরও তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্দেহ করা হচ্ছে, হামলাটি কুকি জঙ্গিরা করেছে।

সূত্রটি জানিয়েছে, ঘটনার পর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং রাজ্য পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন জঙ্গিদের খুঁজে তালাশি অভিযান শুরু করেছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, আজকের হামলার একদিন আগে গতকাল শুক্রবার গভীর রাতে উখরুল জেলার সিনাকেইথেই গ্রামে ‘পুম্পি’ নামের একটি অবিস্ফোরিত শেল উদ্ধার করা হয়। শেলটি রাত প্রায় ১০টা ৩০ মিনিটে সিনাকেইথেই গ্রামের একটি আবাসিক এলাকার কাছে পড়েছিল বলে জানা গেছে। এটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

প্ৰসঙ্গত, গতকালই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং প্রথমবারের মতো সড়কপথে উখরুল সদর দফতরে সফর করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande