শনিবার রাত ৮টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আবহে শনিবার রাত ৮টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই আকস্মিক ভাষণের ঘোষণা ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে প্রবল জল্পনা শুরু হয়েছে। বি
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আবহে শনিবার রাত ৮টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই আকস্মিক ভাষণের ঘোষণা ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে প্রবল জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে অতীতে নোটবন্দি বা লকডাউনের মতো বড় ঘোষণাগুলি এই ধরনের ভাষণ থেকেই আসায় সাধারণ মানুষের মধ্যে বাড়তি কৌতুহল তৈরি হয়েছে।

রাজনৈতিক মহলের ধারণা, প্রধানমন্ত্রীর এবারের ভাষণের মূল বিষয়বস্তু হতে পারে নারী অধিকার এবং বিশেষত মহিলা সংরক্ষণ বিল। শুক্রবার সংসদে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সংবিধান সংশোধন বিলটি আটকে গিয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কোনো অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারির মাধ্যমে মহিলা সংরক্ষণ কার্যকর করার বড় ঘোষণা করতে পারেন কি না, তা নিয়ে চর্চা তুঙ্গে। এছাড়া পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে তৈরি হওয়া বিশ্বব্যাপী জ্বালানি সংকট এবং তার ফলে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়েও তিনি দেশবাসীকে বিশেষ বার্তা দিতে পারেন। সংসদের বর্তমান অচলাবস্থা এবং বিরোধীদের ভূমিকা নিয়ে তিনি ঠিক কী অবস্থান নেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande