দিল্লির অভিজাত আবাসনে কুপিয়ে খুন পিতা-পুত্রকে, গ্রেফতার মূল অভিযুক্ত
নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): দিল্লির চিত্তরঞ্জন পার্কে (সিআর পার্ক নামে যা পরিচিত) দুষ্কৃতীদের দাপট ক্রমশই বাড়ছে। এ বার সেখানে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটল। হামলায় গুরুতর জখম হয়েছেন নিহতদের এক আত্মীয়। ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্তকে আটক
নবদ্বীপে অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য


নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): দিল্লির চিত্তরঞ্জন পার্কে (সিআর পার্ক নামে যা পরিচিত) দুষ্কৃতীদের দাপট ক্রমশই বাড়ছে। এ বার সেখানে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটল। হামলায় গুরুতর জখম হয়েছেন নিহতদের এক আত্মীয়। ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্তকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতেরা হলেন রাকেশ সুদ (৬২) এবং তাঁর পুত্র করণ সুদ (২৭)। হামলায় গুরুতর আহত হন করণের খুড়তুতো ভাই রাহুল। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। দক্ষিণ দিল্লির সিআর পার্ক এলাকার একটি আবাসনে ছুরিকাহত তিন জনকে হাসপাতালে ভর্তি করান তাঁদের পরিজনেরা। সেখান থেকেই খবর পায় পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। তদন্তে নেমে মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande