
নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার দেশজুড়ে বিশ্ব হেরিটেজ দিবস পালিত হচ্ছে। প্রাচীন, ঐতিহাসিক ও বিগত দিনের ঐতিহ্যবাহী স্থান, ভবন, স্মৃতি স্তম্ভ, কীর্তি স্তম্ভ, মিনার যা ঐতিহ্যের সাক্ষী বহন করে, সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হেরিটেজ সংরক্ষণ ও হেরিটেজ সম্পর্কে সচেতনতার প্রসার ঘটানোই দিনটি পালনের মূল লক্ষ্য। উল্লেখ্য, ১৯৮৩ সালে ইউনেস্কোর সাধারণ সভায় ১৮ এপ্রিল দিনটি বিশ্ব হেরিটেজ দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করা হয়।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই উপলক্ষ্যে এক বার্তায় জানান, ভারতের মাটির ঐতিহাসিক সম্পদ, স্থাপত্যের নিদর্শন এবং সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের গৌরবময় ঐতিহ্যের পরিচয় বহন করে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ঐতিহ্য একটি দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও প্রাচীন সভ্যতার জীবন্ত পরিচয়। দেশকে সুরক্ষিত ও শক্তিশালী রাখতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ