( আপডেট ) পুণে বিমানবন্দরে হার্ড ল্যান্ডিংয়ের জেরে উড়ান ব্যাহত, পরে স্বাভাবিক পরিষেবা
পুণে/মুম্বই, ১৮ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের পুণে বিমানবন্দরে ভারতীয় বায়ুসেনার একটি বিমানের হার্ড ল্যান্ডিংয়ের জেরে শুক্রবার গভীর রাতে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়। ফলে প্রায় ৯ ঘণ্টা বিমান পরিষেবা বন্ধ থাকায় একাধিক উড়ান বাতিল ও ডাইভার্ট করতে হয়, দুর্ভোগে
( আপডেট ) পুণে বিমানবন্দরে হার্ড ল্যান্ডিংয়ের জেরে উড়ান ব্যাহত, পরে স্বাভাবিক পরিষেবা


পুণে/মুম্বই, ১৮ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের পুণে বিমানবন্দরে ভারতীয় বায়ুসেনার একটি বিমানের হার্ড ল্যান্ডিংয়ের জেরে শুক্রবার গভীর রাতে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়। ফলে প্রায় ৯ ঘণ্টা বিমান পরিষেবা বন্ধ থাকায় একাধিক উড়ান বাতিল ও ডাইভার্ট করতে হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা।

শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ইন্ডিগোর ৬৫টি, এয়ার ইন্ডিয়ার ৬টি, স্পাইসজেটের ৫টি, আকাসা এয়ারের ৫টি এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ১০টি উড়ান বাতিল করা হয়। পাশাপাশি বেশ কিছু উড়ান সুরাট, গোয়া, চেন্নাই-সহ বিভিন্ন শহরে ঘুরিয়ে দেওয়া হয়। মাঝরাতে হঠাৎ উড়ান বাতিল হওয়ায় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দেয়।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মুরলীধর মহোল জানান, দ্রুতগতিতে রানওয়ে মেরামতির কাজ সম্পন্ন করা হয়েছে। শনিবার সকাল ৭.৩০টা থেকে উড়ান ওঠানামা শুরু হয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

তিনি আরও জানান, এই ঘটনার তদন্তে এয়ারফোর্সের তরফে কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হয়েছে। হার্ড ল্যান্ডিংয়ের কারণ প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে হঠাৎ পরিষেবা ব্যাহত হওয়ায় বহু যাত্রীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande