পায়ে হেঁটে জনসংযোগ আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগের
হুগলি , ১৯ এপ্রিল (হি.স.): প্রচণ্ড গরম উপেক্ষা করেই নির্বাচনী প্রচারে নেমেছেন আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ। রবিবার তিনি স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আরামবাগের কালিপুর এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ কর্মসূচি চালান। এদিন বাড়ি বাড়ি
পায়ে হেঁটে ভোট প্রচার আরামবাগের তৃণমূল প্রার্থীর


হুগলি , ১৯ এপ্রিল (হি.স.): প্রচণ্ড গরম উপেক্ষা করেই নির্বাচনী প্রচারে নেমেছেন আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ। রবিবার তিনি স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আরামবাগের কালিপুর এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ কর্মসূচি চালান।

এদিন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমর্থন কামনা করেন। প্রচারের মাঝেই নিজের জীবনযাপন নিয়ে সরল বার্তা দেন মিতা বাগ।

তিনি বলেন, “আমি সাধারণ পরিবারের মানুষ, বিলাসবহুল জীবনের প্রতি আমার কোনও আকর্ষণ নেই। মানুষের পাশে থেকেই কাজ করতে চাই।”

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আত্মবিশ্বাসী মিতা বাগ জানান, মানুষের ভালোবাসা ও সমর্থন তাঁর সঙ্গে রয়েছে এবং তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন।

দলীয় সূত্রে দাবি, তাঁর এই প্রচারে এলাকায় ভালো সাড়া মিলেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande