
কলকাতা, ১৯ এপ্রিল (হি. স.) : অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া মারফৎ শুভেচ্ছা জানালেন| রবিবার তিনি লিখেছেন, শুভ অক্ষয় তৃতীয়া। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
উল্লেখ্য, আজকের এই পুণ্য তিথিতে ভগবান পরশুরামের জন্মবার্ষিকী উপলক্ষে পরশুরাম জয়ন্তী হিসেবেও এই শুভ দিনটি পালিত হচ্ছে। এই দিনটিকে একটি 'স্বয়ংশুভ' মুহূর্ত হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ নতুন প্রকল্প শুরু করা, বিনিয়োগ করা, বা সোনা রূপো বা সম্পত্তির মতো মূল্যবান জিনিস কেনার জন্য এই দিনের যে কোনও সময়ই আদর্শ। প্রসঙ্গতঃ অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা, নতুন উদ্যোগ শুরু করার পাশাপাশি দাতব্য কাজের জন্যও অত্যন্ত শুভ বলে মনে করা হয়|
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত