জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ কংগ্রেসের
নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের প্রতিবাদে রবিবার দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করলো কংগ্রেস। মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাস না হওয়ায় শনিবার রাতে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারী শক্তির কাছে ক্ষমা চান প্রধানম
জাতীর উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ কংগ্রেসের


নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের প্রতিবাদে রবিবার দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করলো কংগ্রেস। মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাস না হওয়ায় শনিবার রাতে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারী শক্তির কাছে ক্ষমা চান প্রধানমন্ত্রী মোদী। তিনি কংগ্রেস-সহ বিভিন্ন দলের তীব্র সমালোচনা করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিবাদেই রবিবার কংগ্রেস নেতারা বিক্ষোভ দেখান। কংগ্রেস নেত্রী অলকা লাম্বাও সেখানে উপস্থিত ছিলেন। কংগ্রেস নেত্রী রাগিনী নায়েক বলেন, আজকের এই প্রতিবাদের মূল উদ্দেশ্য হলো, নারী সংরক্ষণের বিষয়ে প্রধানমন্ত্রী মোদী কেন কোনও সক্রিয় পদক্ষেপ নেননি। ২০২৩ সালে পাস হওয়া নারী সংরক্ষণ বিলটি কেন আসন পুনর্বিন্যাস এবং জনগণনার অজুহাতে ঝুলছে? কেন এটি ২০৩৪ সাল পর্যন্ত স্থগিত করা হচ্ছে? নারী সংরক্ষণের সুযোগ নিয়ে এবং আসন পুনর্বিন্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কেন দেশের অখণ্ডতা ও ঐক্যের ওপর আঘাত হানা হচ্ছে? জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী মোদীর ভাষণটি হাস্যকর ছিল। এটি কংগ্রেসের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande