নিরাপত্তার আশ্বাস, বাগদায় বিভিন্ন বুথ পরিদর্শন জেলাশাসক ও পুলিশ সুপারের
উত্তর ২৪ পরগনা, ১৯ এপ্রিল (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোটদানে উৎসাহিত করতে রবিবার উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বাগদা এলাকায় পরিদর্শনে এলেন জেলার জেলাশাসক শিল্প গৌরি সারিয়া এবং বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপ
বাগদা


উত্তর ২৪ পরগনা, ১৯ এপ্রিল (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোটদানে উৎসাহিত করতে রবিবার উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বাগদা এলাকায় পরিদর্শনে এলেন জেলার জেলাশাসক শিল্প গৌরি সারিয়া এবং বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত। তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় থানার পুলিশ।এদিন বাগদা বিধানসভার একাধিক বুথ পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা| সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। ভোটারদের তাঁরা আশ্বাস দেন, নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটদানের| প্রসঙ্গত, অতীতের নির্বাচনে বাগদার বিভিন্ন বুথে ভোট লুট, বুথ জ্যামিং ও অশান্তির অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার যেকোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন।জেলাশাসক জানান, নির্বাচনের দিন এলাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি বাগদা বিধানসভার প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ উন্মুক্ত সীমান্ত এলাকাতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে, যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande