বড়ঞায় উদ্ধার এক দম্পতির দেহ, চাঞ্চল্য এলাকায়
মুর্শিদাবাদ, ১৯ এপ্রিল (হি.স.): মুর্শিদাবাদের বড়ঞায় উদ্ধার হলো জোড়া দেহ। ঘর থেকে উদ্ধার হয়েছে স্বামী-স্ত্রীর দেহ। রবিবার সকালে বিষয়টি নজরে আসে প্রতিবেশীদের। স্থানীয়রা খবর দেন পুলিশে। দেহ দু''টি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য
বড়ঞায় উদ্ধার এক দম্পতির দেহ, চাঞ্চল্য এলাকায়


মুর্শিদাবাদ, ১৯ এপ্রিল (হি.স.): মুর্শিদাবাদের বড়ঞায় উদ্ধার হলো জোড়া দেহ। ঘর থেকে উদ্ধার হয়েছে স্বামী-স্ত্রীর দেহ। রবিবার সকালে বিষয়টি নজরে আসে প্রতিবেশীদের। স্থানীয়রা খবর দেন পুলিশে। দেহ দু'টি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক করা হয়েছে দম্পতির ছেলে ও শাশুড়িকে। তদন্ত শুরু হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত দম্পতির নাম তাপসী দাস ও তাপস দাস। তাঁরা মুর্শিদাবাদের বড়ঞা থানার পছিপাড়া গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ ছিল। শনিবার রাতে সেই বিবাদ চরমে ওঠে। অভিযোগ সেই সময় মহিলাকে মারধর করা হয়। পরবর্তীতে মুখে কাপড় আটকে শ্বাসরোধ করা হয়। এও অভিযোগ, মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। মহিলার স্বামী ও তাঁর শাশুড়ি তাঁকে খুন করেছে বলে অভিযোগ। এরপরই তাপসও গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande