মালতীপুরে মৌসম নূরের সমর্থনে ইমরান প্রতাপগড়ির জনসভা ও রোড শো
মালদা, ১৯ এপ্রিল (হি. স.): রবিবার মালদার মালতীপুর বিধানসভা এলাকায় কংগ্রেস প্রার্থী মৌসুম নূর -এর সমর্থনে নির্বাচনী প্রচারে এসে নজর কাড়লেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ি। এদিন জালালপুর হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় যোগ দিতে তিনি মহারাষ্
নির্বাচনী প্রচার


মালদা, ১৯ এপ্রিল (হি. স.): রবিবার মালদার মালতীপুর বিধানসভা এলাকায় কংগ্রেস প্রার্থী মৌসুম নূর -এর সমর্থনে নির্বাচনী প্রচারে এসে নজর কাড়লেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ি। এদিন জালালপুর হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় যোগ দিতে তিনি মহারাষ্ট্র থেকে আসেন।সভাস্থলে পৌঁছানোর পরই কংগ্রেস কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়| মঞ্চে তাঁকে শুভেচ্ছা জানান জেলা কংগ্রেস নেতৃত্ব এবং প্রার্থী মৌসম নূর।ইমরান প্রতাপগড়ি একযোগে তৃণমূল কংগ্রেস ও বিজেপির কড়া সমালোচনা করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে মৌসম নূরকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি।জনসভা শেষে মালতীপুর জুড়ে একটি বিশাল রোড শো করেন ইমরান প্রতাপগড়ি। রোড শো চলাকালীন তাঁকে এক নজর দেখতে রাস্তায় উপচে পড়ে কংগ্রেস কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ভিড়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande