ঘাটালে শ্যামলী সর্দারের সমর্থনে প্রচার দেবের
ঘাটাল, ১৯ এপ্রিল (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী সর্দার-এর সমর্থনে জোরকদমে প্রচারে নামলেন অভিনেতা-সাংসদ দীপক অধিকারী (দেব)। রবিবার তাঁর একাধিক কর্মসূচিকে ঘিরে ঘাটালে দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছ
দেব প্রচারে


ঘাটাল, ১৯ এপ্রিল (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী সর্দার-এর সমর্থনে জোরকদমে প্রচারে নামলেন অভিনেতা-সাংসদ দীপক অধিকারী (দেব)। রবিবার তাঁর একাধিক কর্মসূচিকে ঘিরে ঘাটালে দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।এদিন দেবের সভা অনুষ্ঠিত হয় ইড়পালা গ্রাম পঞ্চায়েত এলাকায়, যা বর্তমানে বিজেপি পরিচালিত। প্রতিপক্ষের শক্ত ঘাঁটিতে দাঁড়িয়ে তিনি তৃণমূলের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন এবং সাধারণ মানুষকে তৃণমূল প্রার্থীর পাশে থাকার আহ্বান জানান। তাঁর বক্তব্যে উঠে আসে, উন্নয়নের প্রশ্নে বিভাজন নয়, বরং মানুষের পাশে থাকাই তাঁদের মূল লক্ষ্য।ইড়পালার সভার পর দেব পৌঁছান রাধানগর এলাকায়। সেখানে প্রিয় তারকাকে একঝলক দেখতে উপচে পড়ে ভিড়। প্রবল ভিড়ের কারণে মঞ্চে ওঠা কঠিন হয়ে পড়লে তিনি গাড়ির ওপর দাঁড়িয়েই বক্তব্য রাখেন।মমতা বন্দ্যোপাধ্যায়-এর হাত শক্ত করতে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন বজায় রাখতে শ্যামলী সর্দারকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান দেব।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande