
ঝাড়গ্রাম, ১৯ এপ্রিল (হি. স.): রবিবার নির্বাচনের প্রচারে ঝাড়গ্রাম সফরে এসে এক ভিন্ন মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়গ্রামের জনসভা শেষ করে হেলিপ্যাডের দিকে রওনা দেওয়ার সময় শহরের কলেজ মোড়ে হঠাৎ করেই গাড়ি থামান তিনি।এরপর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রাস্তার ধারের একটি ছোট দোকানে গিয়ে বাংলার জনপ্রিয় খাবার ঝালমুড়ির স্বাদ নেন প্রধানমন্ত্রী। কাগজের ঠোঙায় পরিবেশিত ঝালমুড়ি খেতে দেখা যায় তাঁকে।এই দৃশ্য বহু মানুষ মোবাইলে তুলে রাখেন। সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার এই ছবি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। রাজনৈতিক কর্মসূচির ফাঁকে এমন স্বতঃস্ফূর্ত জনসংযোগের মাধ্যমে আবারও আলাদাভাবে বার্তা দিলেন প্রধানমন্ত্রী, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ঝাড়গ্রামের এই মুহূর্ত ইতিমধ্যেই রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়