সামাজিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল হওয়ার আহ্বান নির্বাচন কমিশনের
নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): নির্বাচন কমিশন পুনরায় আহ্বান জানিয়েছে, নির্বাচনের সময় সবাইকে সামাজিক মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মের দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এক বিবৃতিতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, সামাজিক মাধ্যম প্ল্যাটফর
নির্বাচন কমিশন


নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): নির্বাচন কমিশন পুনরায় আহ্বান জানিয়েছে, নির্বাচনের সময় সবাইকে সামাজিক মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মের দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এক বিবৃতিতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলির নজরে আসার তিন ঘণ্টার মধ্যে যে কোনও বিভ্রান্তিকর বা বেআইনি এআই-নির্মিত অথবা বিকৃত বিষয়বস্তুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এতে বলা হয়েছে যে, রাজনৈতিক দল, প্রার্থী এবং প্রচার প্রতিনিধিরা অবশ্যই নিশ্চিত করবেন যেন প্রচারের জন্য ব্যবহৃত যে কোনও কৃত্রিমভাবে তৈরি বা এআই-নির্মিত বিষয়বস্তুকে স্পষ্টভাবে ‘এআই-সৃষ্ট’, ‘ডিজিটালি এনহ্যান্সড’ বা ‘সিন্থেটিক কন্টেন্ট’ হিসেবে চিহ্নিত করা হয়। এর উৎস সত্তার নামও প্রকাশ করতে হবে। কমিশন আরও জানিয়েছে, নির্বাচন ঘোষণার পর থেকে এগারো হাজারেরও বেশি এই ধরনের সামাজিক মাধ্যমের পোস্ট বা ইউআরএল শনাক্ত করা হয়েছে এবং সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande