
হুগলি, ১৯ এপ্রিল (হি.স.): গোঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার রবিবার তাঁর ২২ দফা সংকল্পপত্র প্রকাশ করেন।
প্রশান্ত দিগার জানান, এই সংকল্পপত্র শুধুমাত্র প্রতিশ্রুতির তালিকা নয়, বরং গোঘাটের সার্বিক উন্নয়নের একটি সুসংগঠিত রূপরেখা। এলাকার পরিকাঠামো উন্নয়ন, কৃষি ও কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী দিনে গোঘাটকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান হাতিয়ার হবে এই সংকল্পপত্র। সাধারণ মানুষের চাহিদা ও সমস্যাকে গুরুত্ব দিয়েই এই সংকল্পপত্র তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিন সংকল্পপত্র প্রকাশকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA