
হুগলি, ১৯ এপ্রিল (হি.স.): গোঘাটে জোরকদমে নির্বাচনী প্রচার করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ নির্মল মাজি। রবিবার তিনি গোঘাট দুই নম্বর ব্লকের কুমারগঞ্জ অঞ্চলের আসপুর ও বেলুন দিঘীরপাড় সহ একাধিক এলাকায় প্রচার করেন।
এদিন তিনি হুড খোলা গাড়িতে চড়ে বিপুল সংখ্যক মোটরসাইকেলের মিছিল নিয়ে জনসংযোগে বের হন। মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমর্থন কামনা করেন ডঃ মাজি।
প্রচারের সময় তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং গোঘাটে আরও উন্নয়ন হবে।” নির্বাচনের প্রাক্কালে তৃণমূল প্রার্থীর এই জোরদার প্রচার রীতিমতো টক্কর দিচ্ছে বিরোধীদের|
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA