
হুগলি, ১৯ এপ্রিল (হি.স.): খানাকুলে জোরকদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেন। রবিবার তিনি খানাকুল দুই নম্বর পঞ্চায়েত সমিতির একাধিক এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন।
এদিন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আশীর্বাদ কামনা করেন। প্রচারের সময় এলাকাবাসীদের থেকে সাড়া পেয়ে যথেষ্ট আশাবাদী সাদ্দাম হোসেন।
তিনি বলেন, “পশ্চিমবঙ্গে এই জঙ্গলরাজ আর চলতে পারে না, পরিবর্তন হবেই।”
প্রচারে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলেই জানান।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA