ট্র্যাক্টর উল্টে ৪ বন্ধুর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম
অনুপপুর, ১৯ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় ট্র্যাক্টর উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় চার যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুর্ঘটনা ঘটেছে করণ পাথর থানা এলাকার থাড পাথরের কাছে। ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দি
ট্র্যাক্টর উল্টে ৪ বন্ধুর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম


অনুপপুর, ১৯ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় ট্র্যাক্টর উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় চার যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুর্ঘটনা ঘটেছে করণ পাথর থানা এলাকার থাড পাথরের কাছে। ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন্ডোরি জেলার করঞ্জিয়া থানা এলাকার ভীমকুন্ডি গ্রামের চার বন্ধু ট্র্যাক্টর নিয়ে নুড়ি পাথর আনতে অনুপপুরের দিকে যাচ্ছিলেন। সকাল প্রায় ৬টা নাগাদ থাড পাথর এলাকায় আচমকাই ট্র্যাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নীচে গভীর খাদে উল্টে পড়ে। ট্র্যাক্টর ও ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জেসিবি মেশিনের সাহায্যে দীর্ঘ চেষ্টার পর ট্র্যাক্টর সরিয়ে দেহগুলি উদ্ধার করা হয়। মৃতদের পরিচয়—অঙ্কুশ উইকে (২৪), ব্রজেশ পেন্ডো (১৮), রবীন্দ্র কুমার গোয়েল এবং ১৫ বছর বয়সী প্রকাশ মার্কো। মৃতদের মধ্যে একজন নাবালকও রয়েছে। এই ঘটনায় ভীমকুন্ডি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য দেহগুলি পাঠিয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande