গঙ্গায় স্নানে নেমে নিখোঁজ পড়ুয়া, চাঞ্চল্য বালিতে
হাওড়া, ১৯ এপ্রিল (হি. স.): রবিবার সকালে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ হল হর্ষ চৌধুরী নামে ১৭ বছরের এক পড়ুয়া| সে বালি বিধানসভার লিলুয়ার দাসপাড়া এলাকার বাসিন্দা| এদিন সকাল সাতটা নাগাদ বন্ধু হর্শদ্বীপ সিং-কে সঙ্গে নিয়ে বালির বারেন্দ্রপাড়া
গঙ্গা স্নানে মৃত্যু


হাওড়া, ১৯ এপ্রিল (হি. স.): রবিবার সকালে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ হল হর্ষ চৌধুরী নামে ১৭ বছরের এক পড়ুয়া| সে বালি বিধানসভার লিলুয়ার দাসপাড়া এলাকার বাসিন্দা| এদিন সকাল সাতটা নাগাদ বন্ধু হর্শদ্বীপ সিং-কে সঙ্গে নিয়ে বালির বারেন্দ্রপাড়া গঙ্গার ঘাটে স্নান করতে নামে হর্ষ।স্নানের সময় হঠাৎ জলের স্রোতে ভেসে যায় হর্ষ। তাকে বাঁচাতে হর্শদ্বীপ ঝাঁপিয়ে পড়লেও হর্ষকে উদ্ধার করা সম্ভব হয়নি। সূত্রের খবর, দু’জনের কেউই সাঁতার জানত না।হর্শদ্বীপের চিৎকারে ঘাটে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে আসেন বালির তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র। বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে| তবে শেষ পাওয়া খবর, এখনও নিখোঁজ ছাত্রের খোঁজ মেলেনি। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে|

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande