ক্যানিংয়ে নাকা তল্লাশি, বিজেপি নেতার গাড়ি আটকানোয় ক্ষোভ
ক্যানিং, ১৯ এপ্রিল (হি. স.): ক্যানিং বাসন্তী সংযোগকারী মাতলা সেতুর মুখেই ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রবেশ দ্বারে নির্বাচন কমিশনের তরফে নাকা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। এই পথে যাতায়াত করা গাড়িতে তল্লাশি চালাচ্ছেন নির্বাচন কমিশনের দায়িত্ব
ক্যানিংয়ে নাকা তল্লাশি, বিজেপি নেতার গাড়ি আটকানোয় ক্ষোভ


ক্যানিং, ১৯ এপ্রিল (হি. স.): ক্যানিং বাসন্তী সংযোগকারী মাতলা সেতুর মুখেই ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রবেশ দ্বারে নির্বাচন কমিশনের তরফে নাকা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। এই পথে যাতায়াত করা গাড়িতে তল্লাশি চালাচ্ছেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। রবিবার দুপুরে ক্যানিং পূর্ব বিধানসভার বিজেপির এক নেতা (দলের ইলেকশন এজেন্ট)-এর গাড়ি আটকে তল্লাশি চালাতে গেলে ক্ষেপে যান ওই বিজেপি নেতা ও তাঁর সঙ্গে থাকা কর্মীরা। তাঁদের দেরি হয়ে যাচ্ছে বলে গাড়ি তল্লাশি করতে দিতে চাননি তাঁরা। কিন্তু নাকা তল্লাশির দায়িত্বে থাকা আধিকারিক ওই বিজেপি নেতার গাড়ি সম্পূর্ণ তল্লাশি করে তবেই গাড়ি ছাড়েন। যদিও বিজেপির দাবি তাঁদের গাড়ি বলেই এই তল্লাশি হয়েছে, তৃণমূলের গাড়ি হলে এই তল্লাশি হত না।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande