
ভুবনেশ্বর, ১৯ এপ্রিল (হি.স.): তীব্র গরম ও তাপপ্রবাহ পরিস্থিতির জেরে ওড়িশার অঙ্গুল, খুরদা ও দেবগড় জেলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার প্রশাসনের নির্দেশ অনুযায়ী, খুরদা ও দেবগড় জেলায় ২০ থেকে ২৩ এপ্রিল এবং অঙ্গুল জেলায় ২০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষা দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করা হয়। পাশাপাশি, নির্ধারিত পরীক্ষাগুলি সকালে আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পড়ুয়াদের পক্ষে দুপুরের তীব্র গরম এড়ানো সম্ভব হয়। প্রশাসনের পক্ষ থেকে অভিভাবক ও পড়ুয়াদের পর্যাপ্ত জল পান করা এবং অপ্রয়োজনে রোদে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য