
হুগলি, ১৯ এপ্রিল (হি.স.): পুরশুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান ঘোষ রবিবার বকুলতলার শ্যামসুন্দর মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। পুজো-অর্চনার মাধ্যমে দিনটি শুরু করে তিনি এলাকাবাসীর আশীর্বাদ কামনা করেন।
এরপর তিনি শ্রীরামপুর, হরিহর সহ একাধিক এলাকায় জনসংযোগ ও প্রচারে অংশ নেন। প্রচারের সময় দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা প্রচারে আলাদা মাত্রা যোগ করে।
এদিন বিমান ঘোষ বলেন, “মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে পরিবর্তনের হাওয়া বইছে।” তিনি আশা ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ বিজেপির পক্ষেই রায় দেবেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA