পুরশুড়ায় তৃণমূলের নির্বাচনী প্রচারে ওয়েজুল হক
হুগলি , ১৯ এপ্রিল (হি.স.): পুরশুড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার জোরদার করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলীয় প্রার্থী পার্থ হাজারার সমর্থনে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ওয়েজুল হক। সভা থেকে তিনি রাজ্য সরকারের বিভিন
পুড়শুড়ায় নির্বাচনী জনসভা


হুগলি , ১৯ এপ্রিল (হি.স.): পুরশুড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার জোরদার করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলীয় প্রার্থী পার্থ হাজারার সমর্থনে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ওয়েজুল হক।

সভা থেকে তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নেওয়া একাধিক উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি তিনি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, বিরোধীরা বিভেদের রাজনীতি করে রাজ্যে অস্থিরতা তৈরি করতে চাইছে।

প্রার্থী পার্থ হাজারা জানান, সাধারণ মানুষের সমর্থনে তিনি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী এবং এলাকার উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া তাঁর মূল লক্ষ্য।

জনসভায় দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়, যা আসন্ন নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সংগঠনিক শক্তির প্রতিফলন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande