
নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাস না হওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাঁর কথায়, দেশের নারীরা সম্মান হারিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা রবিবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, লোকসভায় আমরা যা দেখলাম তা হতাশাজনক ছিল। স্বাধীনতার এত বছর পরেও দেশের কোনও মেয়ের লোকসভা এবং বিধানসভায় পৌঁছানোর অধিকার নেই। এখনও মেয়েরা সংগ্রাম করছে, লড়াই করছে।
রেখা গুপ্তা বলেন, যারা 'লড়কি হুঁ লড় সাকতি হুঁ' স্লোগান দিত, তারাই মেয়েদের এই লড়াইকে ফেলে পালিয়ে গেছে, আর তারাই (বিরোধীরা) বলছে এটা গণতন্ত্রের জয়। আমি জিজ্ঞাসা করতে চাই, মেয়েদের পরাজয়ে গণতন্ত্রের জয় কীভাবে হতে পারে? দেশের নারীরা তাদের সম্মান হারিয়েছে, আত্মসম্মান হারিয়েছে, আর তারাই (বিরোধীরা) বলছে এটা গণতন্ত্রের জয়।
হিন্দুস্থান সমাচার / সংবাদ