
মুম্বই, ১৯ এপ্রিল (হি.স.): জাতির উদ্দেশে ভাষণ কোনও রাজনৈতিক মঞ্চ নয়। বিরোধীদের সমালোচনার জন্য দেশকে ব্যবহার করা উচিত নয়| রবিবার এ ভাবেই প্রধানমন্ত্রীকে নিশানা করলেন শিবসেনা (ইউবিটি)-র নেতা সঞ্জয় রাউত। তাঁর পরামর্শ, বিরোধীদের রাজনৈতিকভাবে নিশানা করার জন্য জাতির উদ্দেশে ভাষণের মঞ্চ ব্যবহার করা উচিত নয়। এটা ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, লালবাহাদুর শাস্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রীর শেখা উচিত।
প্রসঙ্গত, লোকসভায় মহিলা আসন সংরক্ষণ বিল পাশ করতে না পেরে শনিবার রাতে জাতির উদ্দেশে ভাষণে বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ