তারকেশ্বরে বিজেপি প্রার্থীর প্রচারে বাড়তি নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী
হুগলি, ১৯ এপ্রিল (হি.স.): তারকেশ্বর বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ও অশান্তির আশঙ্কা তৈরি হওয়ায় বিজেপি প্রার্থীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। জানা গেছে, বিগত কয়েকদিন ধরে প্রচারের সময় একাধিকবার বাধা ও বিক্ষোভের মুখে পড়েন বিজেপি
কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সন্তু পানের প্রচার


হুগলি, ১৯ এপ্রিল (হি.স.): তারকেশ্বর বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ও অশান্তির আশঙ্কা তৈরি হওয়ায় বিজেপি প্রার্থীর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

জানা গেছে, বিগত কয়েকদিন ধরে প্রচারের সময় একাধিকবার বাধা ও বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী সন্তু পান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় প্রশাসনের তরফে অতিরিক্ত নিরাপত্তার সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার থেকে তাঁর প্রচারে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি প্রার্থীর জন্য বিশেষ নিরাপত্তা বলয়ও তৈরি করা হয়েছে, যাতে নির্বিঘ্নে প্রচার চালানো যায়।

প্রশাসন সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, প্রার্থী সন্তু পান জানিয়েছেন, তিনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেই প্রচার চালিয়ে যাবেন এবং বাড়তি নিরাপত্তা থাকায় এখন আরও নিশ্চিন্তে কাজ করা সম্ভব হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande