তারকেশ্বরে ভোট প্রচারে উন্নয়নের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
হুগলি, ১৯ এপ্রিল (হি.স.): তারকেশ্বরে নির্বাচনী প্রচারে রবিবার উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলীয় প্রার্থী রামেন্দু সিংহ রায়ের সমর্থনে এক বিশাল জনসভায় অংশ নেন। জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারে
ভোট প্রচারে তারকেশ্বরে মমতা ব্যানার্জি


হুগলি, ১৯ এপ্রিল (হি.স.): তারকেশ্বরে নির্বাচনী প্রচারে রবিবার উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলীয় প্রার্থী রামেন্দু সিংহ রায়ের সমর্থনে এক বিশাল জনসভায় অংশ নেন।

জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন এবং সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি তিনি বিরোধী দলগুলিকে কড়া ভাষায় আক্রমণ করে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

অন্যদিকে, প্রার্থী রামেন্দু সিংহ রায় বলেন, এলাকার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তারকেশ্বরের উন্নয়ন সম্ভব।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande