
রায়গড়, ১৯ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের বেদান্ত বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৪। রবিবার সকালে রায়গড় লখিরাম মেডিকেল কলেজ হাসপাতালে এক আহত শ্রমিকের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, এখনও ওই হাসপাতালে দুর্ঘটনায় আহত ১২ জনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। গত ১৪ এপ্রিল বেদান্ত তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
রবিবার শক্তি জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানিয়েছেন, বেদান্ত বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের জেরে দুর্ঘটনায় গুরুতর আহত ঝাড়খণ্ডের বাসিন্দা মনীশ কুমার আজ মারা গেছেন। রায়গড়ের লখিরাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন ঝাড়খণ্ডের বাসিন্দা মনীশ কুমার| অন্যান্য আহত শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ