মেখলিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু যুবকের
কোচবিহার, ১৯ এপ্রিল (হি.স.): মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের| পার্থ রায় নামে ওই যুবক কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি গ্রাম পঞ্চায়েতের বলদিয়াবাড়ি এলাকার বাসিন্দা| শনিবার রাতে জামালদহ-কালিরহাট সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্
মেখলিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু যুবকের


কোচবিহার, ১৯ এপ্রিল (হি.স.): মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের| পার্থ রায় নামে ওই যুবক কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি গ্রাম পঞ্চায়েতের বলদিয়াবাড়ি এলাকার বাসিন্দা| শনিবার রাতে জামালদহ-কালিরহাট সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলন্ত বাইকের সামনে হঠাৎ কোনও প্রাণী চলে আসায় বাইকের নিয়ন্ত্রণ হারান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতের পরিবারের দাবি, শীঘ্রই তাঁর বিয়ের কথা ছিল এবং প্রস্তুতিও চলছিল। আকস্মিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকার পাড়েয়ার হাট সংলগ্ন পাগলার বাড়ি গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম গোবিন্দ বর্মণ। শনিবার রাতে মাঠে বাঁধা গবাদিপশু ঘরে নিয়ে আসার সময় বজ্রপাত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তাঁর সঙ্গে থাকা দু'টি গবাদিপশুর মধ্যে একটি প্রাণে বাঁচলেও অন্যটি মারা যায়। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের তরফে খোঁজখবর নেওয়া হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande