তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে তলানিতে আইনশৃঙ্খলা : গৌরব ভাটিয়া
নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপির জাতীয় মুখপাত্র। তাঁর অভিযোগ, তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে তলানিতে আইনশৃঙ্খলা। মালদার কালিয়াচকে এসআইআর সংক্রান্ত বিষয়ে বুধবার বিক্ষোভ প্রদর্শন করেন বহু মান
গৌরব ভাটিয়া


নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপির জাতীয় মুখপাত্র। তাঁর অভিযোগ, তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে তলানিতে আইনশৃঙ্খলা। মালদার কালিয়াচকে এসআইআর সংক্রান্ত বিষয়ে বুধবার বিক্ষোভ প্রদর্শন করেন বহু মানুষ। এমনকি ঘেরাও করা হয় এসআইআর-এর কাজে যুক্ত বিচারপতিদের।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে গৌরব ভাটিয়া বলেন, বাংলায় সাতজন বিচার বিভাগীয় আধিকারিককে তৃণমূল কর্মীরা ঘেরাও করেছিল। তাঁদের মধ্যে তিনজন মহিলা বিচারপতিও ছিলেন। কেউ কল্পনাও করতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আইনশৃঙ্খলার অবনতি এই পর্যায়ে পৌঁছবে। মমতা আইনের শাসন রক্ষার শপথ নিয়েছিলেন, অথচ সুপ্রিম কোর্টের আদেশ পালন করতে এবং এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে আসা আধিকারিকদের ঘেরাও করা হয়েছিল।

গৌরব ভাটিয়া আরও বলেন, তোষণের রাজনীতিকে সংবিধান, আইন, সুপ্রিম কোর্ট অথবা নির্বাচন কমিশনের ঊর্ধ্বে স্থান দেওয়া যায় না। প্রতিষ্ঠান ও নাগরিকরা ভয়ে মাথা নত করবে না। নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টকে প্রশ্ন করা অথবা উপেক্ষা করা দুর্ভাগ্যজনক। হিংসা ও পাথর ছোড়া তৃণমূল কংগ্রেসের দুর্নাম। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তাদের রক্ষা করতে পারেন, কিন্তু সংবিধান ও আইনের ঊর্ধ্বে কেউ নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande