

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.) : প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে এ দিন সমাজ মাধ্যমে সেই সাক্ষাতের ছবি পোস্ট করা হয়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার পর এটি প্রথম সাক্ষাৎ প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের রাজ্যপালের।
এছাড়াও, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নতুন দিল্লিতে সাক্ষাৎ করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। প্রধানমন্ত্রীর ও হরিয়ানার মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সেই ছবিও প্রধানমন্ত্রীর দফতর থেকে এ দিন সমাজ মাধ্যমে পোস্ট করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ