দেশজুড়ে ধর্মীয় মর্যাদায় উদযাপিত হনুমান জয়ন্তী, শুভেচ্ছা অমিত শাহের
নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): চিরাচরিত ধর্মীয় মর্যাদায় দেশজুড়ে বৃহস্পতিবার হনুমান জয়ন্তী পালিত হচ্ছে। চৈত্র পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উদযাপিত হয়ে থাকে। এদিন সকাল থেকেই দেশের সমস্ত হনুমান মন্দিরগুলিতে চলছে পবনপুত্র বজরংবলীর পূজার্চনা। ভক্তরা পুজ
দেশজুড়ে ধর্মীয় মর্যাদায় উদযাপিত হনুমান জয়ন্তী, শুভেচ্ছা অমিত শাহের


নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): চিরাচরিত ধর্মীয় মর্যাদায় দেশজুড়ে বৃহস্পতিবার হনুমান জয়ন্তী পালিত হচ্ছে। চৈত্র পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উদযাপিত হয়ে থাকে। এদিন সকাল থেকেই দেশের সমস্ত হনুমান মন্দিরগুলিতে চলছে পবনপুত্র বজরংবলীর পূজার্চনা। ভক্তরা পুজোয় আয়োজন নিয়ে সকাল থেকে বিভিন্ন মন্দিরে ভিড় করেন। উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দির ও হনূমানগড়ি মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। ভক্তদের বিশ্বাস, পবনপুত্রের আরাধনায় জীবনের সমস্ত ভয় ও বাধা বিঘ্ন দূর হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ হনুমান জয়ন্তী উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান, পবনপুত্র হনুমান শৌর্য, নিষ্ঠা এবং সেবার প্রতীক। বজরংবলীর কাছে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande