
ভোপাল/ বাঁকুড়া, ২ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব বৃহস্পতিবার বাঁকুড়া জেলা থেকে নিশানা করলেন মমতা-সরকারকে। একইসঙ্গে তিনি আত্মবিশ্বাসী যে, এবারে জিততে চলেছে বিজেপি। তিনি এ দিন বলেন, আজ বাঁকুড়ায় আমাদের সকল প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময়। এই ভূমি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রখ্যাত ভাস্কর রাম কিঙ্করের। আজ বিশ্বের কোনও শক্তিই বাংলায় বিজেপিকে ক্ষমতায় আসা থেকে আটকাতে পারবে না। মমতা দিদির শাসনে সবাই নিপীড়িত।
মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব বলেন এটি শুধু নির্বাচন নয়, একটি ধর্মযুদ্ধও। শ্রীরাম মন্ত্র আমাদের সকলকে শক্তি জোগাচ্ছে। আজ বাংলায় যুবক, নারী, গরীব এবং কৃষক, সকলেই পরিবর্তনের পক্ষে। প্রত্যেকেই নিজের সম্মান ও মর্যাদার জন্য লড়ছেন। আজ বিশ্বের কোনও শক্তিই বাংলায় বিজেপিকে ক্ষমতায় আসা থেকে আটকাতে পারবে না। মমতা দিদির শাসনকালে বাঁকুড়া জেলার মানুষ ভিন রাজ্যে চলে যাচ্ছেন। কেউ যাচ্ছেন ওড়িশায়, কেউ মহারাষ্ট্রে, কেউ ঝাড়খণ্ডে। একদিকে এখানে বাংলার যুবসমাজ গরিব হচ্ছে, অপরদিকে এখানে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ধনী হচ্ছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে এখানকার বাসিন্দাদের অধিকার হরণ করছে। বাংলায় বাংলাদেশিদের কোনও জায়গা নেই।
মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব বলেন, আপনাদের মুখের ঔজ্জ্বল্যই প্রমাণ করছে যে, বিজেপি জিততে চলেছে। গোটা বিশ্ব দেখছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের মর্যাদা ও প্রতিপত্তি বাড়ছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমাদের দেশ সমৃদ্ধ হচ্ছে। আজ ভারত পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদীদের নির্মূল করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস' অনুসরণ করছি। আজ দেশে একজন তফসিলি উপজাতির মহিলা রাষ্ট্রপতি হয়েছেন। কিন্তু বাম, কংগ্রেস এবং মমতা-র দল তফসিলি জাতি ও উপজাতিদের কখনও গুরুত্ব দেয়নি। একমাত্র বিজেপিরই সাহস আছে গরিবদের জীবনযাত্রার মান উন্নত করার এবং তাদের স্থায়ী বাসস্থান দেওয়ার। মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব এও বলেন যে, মমতা দিদি ওবিসি তালিকায় মুসলিমদের যুক্ত করেছেন, কিন্তু হিন্দুদের করেননি। সেই কারণেই বাংলার মানুষ বিজেপিকে ক্ষমতায় আনার শপথ নিয়েছে। এখন মমতা দিদিকে বিদায় জানানোর সময় এসেছে। তিনি বলেন, মমতা দিদির সরকারের আমলে শিক্ষক কেলেঙ্কারি হয়েছিল এবং ২৬ হাজার নিয়োগ বাতিল করা হয়েছিল। তাঁর আমলে প্রধানমন্ত্রী আবাস কেলেঙ্কারি এবং মনরেগা কেলেঙ্কারি হয়েছিল। মমতা শুধু হিন্দুদের অপমান করেছেন। এখন এই সব অবসান ঘটানোর সময় এসেছে। এখন বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। স্বাধীনতার আগে থেকেই বাংলায় সবচেয়ে বেশি প্রতিভা রয়েছে। দুর্ভাগ্যবশত, প্রথমে কমিউনিস্টরা এবং তারপর মমতার দল রাজ্যটিকে ধ্বংস করেছে। আজ হিসাব চুকিয়ে দেওয়ার সময়। বিজেপির জয় নিশ্চিত করতে আমরা সবাই জীবন বাজি রাখতে প্রস্তুত। আমাদের প্রতিটি ঘরে যেতে হবে, ২৪ ঘণ্টা কাজ করতে হবে। আমরা বাংলায় বিজেপির জয় নিশ্চিত করব। বিজেপির পক্ষে প্রতিটি ভোট না পড়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব বলেন, আজ আমি মধ্যপ্রদেশ থেকে বাংলায় এসেছি বাঁকুড়া জেলা থেকে আমাদের পাঁচজন প্রার্থীর মনোনয়ন জমা দিতে। আমাদের এখানকার কর্মীদের মধ্যে যে উৎসাহ দেখছি তাতে আমি আনন্দিত। প্রত্যেক কর্মীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনা রয়েছে। এখানে যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উৎসাহিত করা হয়েছে এবং হিন্দুদের অপমান করা হয়েছে, তাতে মমতা দিদির সরকারের ওপর বাংলার সবাই ক্ষুব্ধ। গণতন্ত্রে এই সমস্ত হিসাব চুকিয়ে দেওয়ার সবচেয়ে বড় সুযোগ হলো নির্বাচন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে সমস্ত অনুপ্রবেশকারী ও অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, জনমত বিজেপির সঙ্গে রয়েছে এবং বাংলায় অবশ্যই বিজেপি সরকার গঠন করবে। আজ আমরা বা আমাদের জোটসঙ্গীরা ২১টিরও বেশি রাজ্যে ক্ষমতায়। এবার বাংলায় পদ্মফুলের প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ