সিএপিএফে পদোন্নতি নিয়ে প্রশ্ন তুললেন রাহুল
নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ)-তে পদোন্নতি নীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, এই বাহিনীগুলির শীর্ষ পদগুলি শুধুমাত্র আইপিএস অফিসারদের জন্য সংরক্ষিত থাকায়
সিএপিএফে পদোন্নতি নিয়ে প্রশ্ন তুললেন রাহুল, ‘বাইরের নেতৃত্বে মনোবল ভাঙছে জওয়ানদের’


নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ)-তে পদোন্নতি নীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, এই বাহিনীগুলির শীর্ষ পদগুলি শুধুমাত্র আইপিএস অফিসারদের জন্য সংরক্ষিত থাকায় দীর্ঘদিন ধরে কর্মরত জওয়ানদের মনোবল ভেঙে যাচ্ছে।

‍বৃহস্পতিবার সামাজিক মাধ্যমের একটি পোস্টে রাহুল গান্ধী অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অজয় মালিকের উদাহরণ তুলে ধরেন। তিনি জানান, নকশালবিরোধী অভিযানে আইইডি বিস্ফোরণে একটি পা হারানো সত্ত্বেও ১৫ বছরের বেশি পরিষেবা দিয়েও মালিক পদোন্নতি পাননি। তাঁর মতে, এটি শুধু একজন অফিসারের নয়, বরং লক্ষ লক্ষ জওয়ানের অভিজ্ঞতা, যারা সীমান্তে নিরাপত্তা থেকে শুরু করে সন্ত্রাসবাদ ও নকশালবাদের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকেন।

রাহুল গান্ধী দাবি করেন, সুপ্রিম কোর্টের আপত্তি থাকা সত্ত্বেও সরকার এই ব্যবস্থাকে স্থায়ী করতে চাইছে, যা জওয়ানদের কেরিয়ারে উন্নতির পথে অন্তরায় হচ্ছে। তাঁর মতে, এতে বাহিনীর মনোবলে নেতিবাচক প্রভাব পড়ছে এবং তা জাতীয় নিরাপত্তার জন্যও উদ্বেগজনক। তিনি আরও বলেন, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি ও সিআইএসএফ-এর মতো বাহিনীগুলির নিজস্ব দক্ষতা রয়েছে। সেই কারণে বাহিনীর ভেতর থেকেই নেতৃত্ব তৈরি হওয়া উচিত। বাইরে থেকে নেতৃত্ব চাপিয়ে দিলে বাস্তব পরিস্থিতি বোঝা সম্ভব হয় না বলেও মন্তব্য করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande