
নয়াদিল্লি, ২ এপ্রিল, (হি.স.): মালদার কালিয়াচকে তাণ্ডবের ঘটনায় ‘ক্ষুব্ধ’ সুপ্রিম কোর্ট। ঘটনায় রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ নোটিস।
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল সুপ্রিম কোর্টকে বিস্তারিত জানিয়ে একটি চিঠি দেন। সেই চিঠির কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ”আমরা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে একটি চিঠি পেয়েছি।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ”হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুধবার রাতেই আমাদের মধ্যে কয়েকজনকে জানানো হয়, কালিয়াচক এলাকায় বিচারকদের দুষ্কৃতীরা ঘেরাও করে রেখেছিল। রাত ২টো পর্যন্ত আমরা নজর রেখেছি।” এই ঘটনা বিচারকদের উপর ভয়ের প্রভাব ফেলবে বলেও মামলার শুনানিতে জানান প্রধান বিচারপতি সূর্য কান্ত।
ঘটনা প্রসঙ্গে বিচারপতির আরও পর্যবেক্ষণ, শুধু বিচারকদের ভয় দেখানো নয়, এই ঘটনা আদালতকেও চ্যালেঞ্জ করছে। পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলেও মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। শুধু তাই নয়, বিচারকদের মনোবল ভেঙে দেওয়ার লক্ষ্য ছিল বলেও পর্যবেক্ষণ প্রধান বিচারপতির।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত