চাঁচলে বিজেপির রোড শোয়ে জনজোয়ার, প্রচারে মনোজ তিওয়ারি
চাঁচল, ২০ এপ্রিল (হি. স.):- বিধানসভা নির্বাচনের শেষ লগ্নে মালদার চাঁচল বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুলল বিজেপি। সোমবার বিজেপি প্রার্থী রতন দাস-এর সমর্থনে রোড শোতে অংশ নেন বিজেপি সাংসদ তথা ভোজপুরি সুপারস্টার মনোজ তিওয়ারি।তুলসিহাটা বাসস্ট্যান্ড থে
মনোজ তিওয়ারি


চাঁচল, ২০ এপ্রিল (হি. স.):- বিধানসভা নির্বাচনের শেষ লগ্নে মালদার চাঁচল বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুলল বিজেপি। সোমবার বিজেপি প্রার্থী রতন দাস-এর সমর্থনে রোড শোতে অংশ নেন বিজেপি সাংসদ তথা ভোজপুরি সুপারস্টার মনোজ তিওয়ারি।তুলসিহাটা বাসস্ট্যান্ড থেকে হুড খোলা গাড়িতে প্রার্থীকে নিয়ে রোড শো শুরু হয়। ঢাক-ঢোল ও ব্যান্ড বাজনার সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ধরে। রাস্তার দুই ধারে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য বহু মানুষ ভিড় জমান।মিছিল মস্তান রোড এলাকায় গিয়ে শেষ হয়। গোটা কর্মসূচি জুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসবের আমেজ। পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মনোজ তিওয়ারি দাবি করেন, এবারের নির্বাচনে বাংলায় বিজেপি সরকার গড়বে। পাশাপাশি চাঁচল বিধানসভা কেন্দ্রেও রতন দাসের জয় নিশ্চিত বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।নির্বাচনের আগে এই রোড শো ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande