
বাঁকুড়া, ২০ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ। হাতে আর মাত্র তিন দিন, তার পরেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট। সুষ্ঠ ও অবাধ নির্বাচনের লক্ষ্যে বাঁকুড়া জেলায় ১৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা জানায় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথ পরিদর্শন করেছেন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সোমবার স্পেশ্যাল ট্রেনে করে বাঁকুড়া স্টেশনে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেখান থেকে গাড়ি করে নির্দিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ