
আসানসোল, ২০ এপ্রিল (হি.স.): ভয়াবহ দুর্ঘটনা আসানসোল উত্তর থানার রেলপাড়ে। রবিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ একটি পুলিশের বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রচন্ড গতিতে ঢুকে পড়ে রেলপাড়ে একটি গলিতে। সেই সময় ওই জায়গায় একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। বরযাত্রী-সহ বর গাড়িতে করে আসছিল। পুলিশের বাসটি দ্রুত গতিতে এসে পর পর কয়েকটি দোকানে ধাক্কা মারে। এর পরে একটি সাত বছরের বাচ্চা মেয়ে-সহ চার জনকে ব্যক্তিকে ধাক্কা মারে। বাচ্চাটির অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় পুলিশ গাড়িতে। পরে ঘটনাস্থলে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক। এলাকায় উত্তেজনা বাড়তে থাকায় পৌঁছে যায় বিশাল সংখ্যক পুলিশও।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ