বরানগরে বিজেপি কর্মীদের ‘দাদাগিরি’, কটুক্তির প্রতিবাদ করায় আক্রান্ত সিভিক ভলান্টিয়ার
কলকাতা, ২০ এপ্রিল (হি. স.) : উত্তর ২৪ পরগনা জেলার বরানগরে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দাদাগিরি এবং এক সিভিক ভলান্টিয়ারকে মারধর করার অভিযোগ উঠল। তৃণমূল কংগ্রেসের নামে কটুক্তির প্রতিবাদ করায় গোবিন্দ আড়ি নামে ওই সিভিক ভলান্টিয়ারকে ব্যাপক মারধর করা হয়েছে
মুখ্যমন্ত্রীর কুৎসা, প্রতিবাদীর হাত ভাঙল


কলকাতা, ২০ এপ্রিল (হি. স.) : উত্তর ২৪ পরগনা জেলার বরানগরে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দাদাগিরি এবং এক সিভিক ভলান্টিয়ারকে মারধর করার অভিযোগ উঠল। তৃণমূল কংগ্রেসের নামে কটুক্তির প্রতিবাদ করায় গোবিন্দ আড়ি নামে ওই সিভিক ভলান্টিয়ারকে ব্যাপক মারধর করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি ভাঙা হাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বরানগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি আবাসনের কাছে এই ঘটনাটি ঘটে। আক্রান্ত সিভিক ভলান্টিয়ার তাঁর বন্ধুদের সঙ্গে গল্প করার সময় বরানগরের এক বিজেপি নেতার ঘনিষ্ঠ কয়েকজন কর্মী সেখানে উপস্থিত হন। অভিযোগ, তাঁরা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অশালীন কটুক্তি করতে শুরু করেন। গোবিন্দ এর প্রতিবাদ করলে তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয়, যার ফলে তাঁর হাত ভেঙে যায়।

​এই ঘটনায় ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত বিজেপি কর্মীরা ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা বিরাজ করছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande