প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে নির্মল মাজি, রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসল সাধারণ মানুষ
হুগলি, ২১ এপ্রিল (হি.স.): মঙ্গলবার হুগলির গোঘাটে ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ নির্মল মাজি। এলাকার বেহাল রাস্তা নিয়ে স্থানীয় এক মহিলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দয়িয়াকাঁদা
প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে নির্মল মাজি, রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসল সাধারণ মানুষ


হুগলি, ২১ এপ্রিল (হি.স.): মঙ্গলবার হুগলির গোঘাটে ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ নির্মল মাজি। এলাকার বেহাল রাস্তা নিয়ে স্থানীয় এক মহিলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দয়িয়াকাঁদা এলাকায় প্রচারে পৌঁছতেই ওই মহিলা সরাসরি প্রার্থীর সামনে রাস্তার দুরবস্থার কথা তুলে ধরেন। অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তার কোনও উন্নয়ন হয়নি। বর্ষাকালে গোটা রাস্তা কাদায় ভরে যায়, ফলে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয় গ্রামবাসীদের।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযোগ হিসেবে তিনি জানান, রাস্তার এই বেহাল অবস্থার কারণে বাইরের লোকজন এলাকায় আসতে চান না। এর ফলে পরিবারের ছেলেমেয়েদের বিয়ের ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে। “রাস্তার জন্যই আমাদের ছেলে-মেয়েদের বিয়ে হচ্ছে না,” এমনই ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই ঘটনায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন প্রার্থী। তবে তিনি আশ্বাস দেন, নির্বাচনে জয়ী হলে এলাকার রাস্তার উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ আরও স্পষ্ট হয়ে উঠেছে। দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande