সুতাহাটার সভা থেকে বিজেপিকে নিশানা মমতার
পূর্ব মেদিনীপুর, ২১ এপ্রিল (হি.স.): হলদিয়া বিধানসভার প্রার্থী তাপসী মণ্ডলের সমর্থনে মঙ্গলবার সুতাহাটার সভায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে সেখানে শুভেন্দুকে খোঁচা দেন মমতা। তিনি বলেন, আপনারা এ বারে নিজেদের অস্তিত্ব বাঁচানোর জ
সুতাহাটার সভা থেকে বিজেপিকে নিশানা মমতার


পূর্ব মেদিনীপুর, ২১ এপ্রিল (হি.স.): হলদিয়া বিধানসভার প্রার্থী তাপসী মণ্ডলের সমর্থনে মঙ্গলবার সুতাহাটার সভায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে সেখানে শুভেন্দুকে খোঁচা দেন মমতা। তিনি বলেন, আপনারা এ বারে নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য, যদি পূর্ব মেদিনীপুর জেলা কোনও গদ্দারের হাতে বিক্রি করতে না চান , তা হলে সব আসনে, সব চক্রান্ত ব্যর্থ করে জোড়াফুলকে ভোট দিতে হবে। সুতাহাটা আমাদের আগেও বিধায়ক দিয়েছে। কিন্তু এখন দুর্ভাগ্য, একটা পার্টি এই মেদিনীপুর জেলায় নিজেদের লোকেদের সব ডেপুট করেছে। তারা সব এক পক্ষ হয়ে কাজ করছে। বিজেপির পক্ষ হয়ে কাজ করছে।

মমতা অভিযোগ করেন, যত কোম্পানি আছে, তাদের থেকে মাসে মাসে টাকা কে তোলে? সব একজনই তোলে। সেই টাকা অর্ধেক নিজে নেয়। বাদ বাকিটা দেয় বাইরের নেতাকে। আমি সবটাই জানি। ২০২১ সালের বিধানসভার ফলাফল নিয়ে মমতা বলেন, জেতার পরেও লোডশেডিং করে ইভিএম মেশিন লুট করেছে। কাউন্টিং লুট করছে। মমতা বলেন, হলদিয়ায় আমরা ৫০ হাজার কোটি টাকার বেশি আমরা বিনিয়োগ করেছি। ১ লক্ষ ২০ হাজারের বেশি মানুষ চাকরি করেন। ৩৩৪ একরের উপরে হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে জমি দিয়েছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande