আবহাওয়ায় বদল হিমাচল প্রদেশে, ঝড়-বৃষ্টির পূর্বাভাস
শিমলা, ২১ এপ্রিল ( হি.স.): ফের আবহাওয়ায় বদল হিমাচল প্রদেশে । মঙ্গলবার আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে , একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার রাজ্যের বেশ কিছু অঞ্চলে রয়েছে বজ্রবিদ্যুৎ–সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। পার্বত্য অঞ্চলে রয়েছে তুষারপাতের সম্ভ
আবহাওয়ায় বদল হিমাচল প্রদেশে , রয়েছে ঝড় - বৃষ্টির পূর্বাভাস


শিমলা, ২১ এপ্রিল ( হি.স.): ফের আবহাওয়ায় বদল হিমাচল প্রদেশে । মঙ্গলবার আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে , একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার রাজ্যের বেশ কিছু অঞ্চলে রয়েছে বজ্রবিদ্যুৎ–সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। পার্বত্য অঞ্চলে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। ২৫ এবং ২৬ এপ্রিল থাকবে এই পরিস্থিতি। বেশ কিছু অঞ্চলে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত। প্রশাসনের তরফ থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে থাকার ও বাড়ি থেকে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

বিগত কয়েকদিন ধরে রাজ্যে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উনা ছিল রাজ্যের উষ্ণতম স্থান , সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও , কিন্নরের কল্পায় তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস, সারাহানে তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস, মানালিতে তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, সুন্দরনগরে তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, সোলানে তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, শিমলা ও মান্ডিতে তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, পালামপুরে তাপমাত্রা ১৫.০ ডিগ্রি সেলসিয়াস, কাংরায় তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে , পশ্চিমী ঝঞ্ঝার সক্রিয়তার ফলে তাপমাত্রা কমবে এবং গরম থেকে স্বস্তি মিলবে। তবে, প্রতিকূল আবহাওয়ার সময় জনগণকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande