বারওয়ানিতে ট্যাঙ্কারের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৫ যুবক
ভোপাল, ২১ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের বারওয়ানি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ যুবকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার দুপুরে জুলওয়ানিয়া টোল প্লাজার কাছে একটি দ্রুতগামী ট্যাঙ্কার সামনাসামনি একটি গাড়িকে ধাক্কা মারলে এই মর্মান্তিক ঘটন
বারওয়ানিতে ট্যাঙ্কারের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৫ যুবক


ভোপাল, ২১ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের বারওয়ানি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ যুবকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার দুপুরে জুলওয়ানিয়া টোল প্লাজার কাছে একটি দ্রুতগামী ট্যাঙ্কার সামনাসামনি একটি গাড়িকে ধাক্কা মারলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে গাড়ির ডিজেল ফুরিয়ে যাওয়ায় কয়েকজন যুবক অন্য একটি গাড়িতে করে ডিজেল আনতে যাচ্ছিলেন। সেই সময় খারগোনের দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্যাঙ্কার তাঁদের গাড়িকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা ভিতরে আটকে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালিয়ে গাড়ি থেকে হতাহতদের বের করেন। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে রয়েছেন সচিন গোকুল ভাসকালে (২৫), প্রদ্যুম্ন সাহতে (২৫), পাপ্পু (২৯), আকাশ (২৫) এবং যশবন্ত সুপাদিয়া (৩০)। আহত দুই যুবক সুরেশ মঙ্গিলাল (২৮) এবং সোহান ঝাবার (২৮) বর্তমানে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্যাঙ্কার চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। ট্যাঙ্কারটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চলছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande