
গুয়াহাটি, ২১ এপ্রিল (হি.স.) : আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের অসমে প্রবেশের সময় বিএসএফ-এর হাতে ধরা পড়েছে আরও ১৬ জন অনুপ্ৰবেশকারী বাংলাদেশি নাগরিক। তরুণ-তরুণী, প্রবীণ-প্রবীণা এবং মধ্য বয়স্ক মহিলা সহ ধৃত ১৬ জন অবৈধ অনুপ্ৰবেশকারীকে তাঁদের নিজের দেশ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার ভোররাতে পরিচালিত অভিযানে অসমের নিরাপত্তা বাহিনী ১৬ জনকে আটক করে তাদের অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করে। এর পর তাদের সীমান্তের ওপারে পুশব্যাক করে দিয়েছে। এই পদক্ষেপ সীমান্তপারের অবৈধ অনুপ্রবেশ রোধে রাজ্যের চলমান প্রচেষ্টার অংশ।
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ বিষয়ে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘আজ ভোরে সজাগ নিরাপত্তা কর্মীরা ১৬ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে পুশ ব্যাক করেছেন। ভারতের নিরাপত্তা রক্ষায় অসম সবসময় দৃঢ় প্রতিজ্ঞ।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস