ঐতিহ্যবাহী লোকশিল্পীদের সঙ্গে রাষ্ট্রপতি মুর্মুর সাক্ষাৎ, শিল্পকর্ম প্রদর্শনীতে উজ্জ্বল রাষ্ট্রপতি ভবন
নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.) : ভারতের ঐতিহ্যবাহী লোকশিল্প ও সংস্কৃতির প্রতি বিশেষ সম্মান জানিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে একদল শিল্পীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন তিনি শিল্পীদের নিজস্ব শৈলীতে তৈরি করা বিভিন্ন চমৎকার শিল্
রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.) : ভারতের ঐতিহ্যবাহী লোকশিল্প ও সংস্কৃতির প্রতি বিশেষ সম্মান জানিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে একদল শিল্পীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন তিনি শিল্পীদের নিজস্ব শৈলীতে তৈরি করা বিভিন্ন চমৎকার শিল্পকর্মও ঘুরে দেখেন।

রাষ্ট্রপতি সচিবালয় সূত্রে খবর, রাষ্ট্রপতি ভবনের বিশেষ ‘আর্টিস্ট-ইন-রেসিডেন্স’ কর্মসূচির অধীনে বর্তমানে ১৩ জন শিল্পী সেখানে অবস্থান করছেন। এই শিল্পীরা গুজরাটের ‘মাতা নি পছেড়ি’, মধ্যপ্রদেশের ‘গোণ্ড’ শিল্পকলা ছাড়াও ‘কাভি’ ও ‘নির্মল’-এর মতো ভারতের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী লোকশিল্প নিয়ে কাজ করছেন।

শিল্পীদের সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রপতি মুর্মু বলেন, “'আর্টিস্ট-ইন-রেসিডেন্স' কর্মসূচিটি মূলত ভারতের শৈল্পিক ঐতিহ্যের স্পন্দনকে উদযাপন করার একটি মাধ্যম। এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়কে রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে এই জীবন্ত শিল্পকলা ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পুনর্নিশ্চিত করে।”

উল্লেখ্য, রাষ্ট্রপতি ভবনের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের হারিয়ে যাওয়া বা প্রান্তিক স্তরের শিল্পীদের সম্মানিত করা এবং তাঁদের শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ করে দেওয়া।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande