জগৎবল্লভপুরের সভা থেকে শাহকে নিশানা অভিষেকের
হাওড়া, ২৪ এপ্রিল (হি.স.): শুক্রবার সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, প্রথম দফার নির্বাচনে ১১০টি আসনে জিততে চলেছে বিজেপি। পাল্টা হাওড়ার জগৎবল্লভপুরের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপা
অভিষেক বন্দ্যোপাধ্যায়


হাওড়া, ২৪ এপ্রিল (হি.স.): শুক্রবার সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, প্রথম দফার নির্বাচনে ১১০টি আসনে জিততে চলেছে বিজেপি। পাল্টা হাওড়ার জগৎবল্লভপুরের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, প্রথম দফায় তৃণমূল কংগ্রেস সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে। তিনি বলেন, বিজেপি শিবিরে ইতিমধ্যেই আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবারের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ করেন অভিষেক। তিনি বলেন, বাংলায় এসে উল্টো করে ঝুলিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে মানুষকে। আমি বলছি, সৎসাহস থাকলে চার তারিখ বাংলায় থাকুন। তার পরেই অভিষেক বলেন, আমি জ্যোতিষী নই। তবে আমি যখনই রাজনৈতিক ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছি, তা মেলে। ২০২১ সালে মিলেছে, ২০২৪ সালে মিলেছে, আর এ বারও মিলবে। আমি এখানে বলে দিয়ে যাচ্ছি। তৃণমূল কংগ্রেস কাল (বৃহস্পতিবার) সেঞ্চুরি পার করে দিয়েছে।

এর পরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে অভিষেক বলেন, যাঁরা বলেছিলেন ২৩ তারিখ বাঙালিকে ঘরে ঢুকিয়ে দেবেন, ২৯ তারিখ বাঙালিকে ঘরে ঢুকিয়ে দেবেন, বাংলা যেটা আমার জন্মভূমি ও কর্মভূমি, সেই মাটিতে গুজরাটের গুন্ডারা এসে বলছেন উল্টো ঝুলিয়ে সিধে করে দেব। আমি শুধু বলেছি, আপনি ঠান্ডা জল খান। আমি অনুরোধ করেছি, ৪ তারিখ বাংলায় থাকবেন, দেখা হবে। অভিষেক বলেন, ওরা (বিজেপি) বলেছিল বাংলায় ভোট কেটে ক্ষমতায় আসবে। কাল প্রথম দফার ভোট হয়েছে। দেখেছেন তো বিজেপির মধ্যে কেমন ছটফটানি শুরু হয়ে গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande