বাংলায় সুশাসনের এক নতুন যুগের সূচনার স্পষ্ট পূর্বাভাস, সমাজ মাধ্যমে বার্তা অমিত শাহের
কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.): বাংলায় সুশাসনের এক নতুন যুগের সূচনার স্পষ্ট পূর্বাভাস, রাজ্যে প্রথম দফার ভোটের পরেরদিন, শুক্রবার সকালে সমাজ মাধ্যমে এই বার্তা দিলেন অমিত শাহ। তিনি এ দিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, পশ্চিমবঙ্গে প্রথম দফায় ঐতিহ
অমিত শাহ


কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.): বাংলায় সুশাসনের এক নতুন যুগের সূচনার স্পষ্ট পূর্বাভাস, রাজ্যে প্রথম দফার ভোটের পরেরদিন, শুক্রবার সকালে সমাজ মাধ্যমে এই বার্তা দিলেন অমিত শাহ।

তিনি এ দিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, পশ্চিমবঙ্গে প্রথম দফায় ঐতিহাসিক ভোটগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের মহোৎসবে অংশগ্রহণের সকল রেকর্ড ভেঙে দেওয়ার জন্য রাজ্যের সম্মানিত ভোটারবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই।

বাংলার ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ ও সুরক্ষিত ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন, সকল কেন্দ্রীয় বাহিনীর (CAPFs) বীর জওয়ান এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি।

এটি বাংলায় সুশাসনের এক নতুন যুগের সূচনার স্পষ্ট পূর্বাভাস।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande