
বদ্রীনাথ, ২৪ এপ্রিল (হি.স.): শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (বিকেটিসি)-কে ১ কোটি ১ লক্ষ টাকার অনুদান দিলেন বিশিষ্ট শিল্পপতি ও কমিটির সদস্য মহেন্দ্র শর্মা। শুক্রবার বদ্রীনাথ ধামে বিকেটিসি-র চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী তাঁকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কমিটির চেয়ারম্যান জানান, হিমাচল প্রদেশের বাসিন্দা মহেন্দ্র শর্মা দেশের পরিচিত শিল্পপতি এবং দীর্ঘদিন ধরে মন্দির কমিটির সঙ্গে যুক্ত। বিভিন্ন তীর্থস্থানের উন্নয়ন ও ভক্তদের সুবিধা বৃদ্ধিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই ধারাবাহিকতায় এই অনুদান প্রদান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ অন্যদের জন্যও অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন চেয়ারম্যান।
মহেন্দ্র শর্মা বলেন, বদ্রীনাথ ও কেদারনাথের প্রতি গভীর বিশ্বাস থেকেই এই দান। তিনি আশা প্রকাশ করেন, এই অর্থ ভক্তদের সেবা ও ধর্মীয় কাজে ব্যবহার করা হবে।
এই অনুষ্ঠানে বিকেটিসি-র সহ-সভাপতি ঋষি প্রসাদ সতি, প্রভারি আধিকারিক গিরিশ চৌহান, নির্বাহী প্রকৌশলী বিপিন তিওয়ারি, মন্দির আধিকারিক রাজেন্দ্র চৌহান, ব্যক্তিগত সচিব প্রমোদ নৌটিয়াল-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য